বিশ্বজুড়ে করোনায় মৃত ৬ লাখ ২১ হাজার ছাড়ালো - The News Lion

বিশ্বজুড়ে করোনায় মৃত ৬ লাখ ২১ হাজার ছাড়ালো






করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বাড়ছেই। শেষ খবর অনুযায়ী, আজ বুধবার রাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২১ হাজার ৭৮৬ জনে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।





ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের এক কোটি ৫১ লাখ ৮৯ হাজার ৮৮০ জন। তাদের মধ্যে বর্তমানে ৫৩ লাখ ৮২ হাজার ২৬২ জন চিকিৎসাধীন এবং ৬৩ হাজার ৭৮৫ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৯১ লাখ ৭৫ হাজার ২০৮ জন সুস্থ হয়ে উঠেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.