সুখবর, ভারতে বিনামূল্যেই পাওয়া যাবে করোনা ভ্যাক্সিন - The News Lion

সুখবর, ভারতে বিনামূল্যেই পাওয়া যাবে করোনা ভ্যাক্সিন





করোনার তাণ্ডবে যখন গোটা দুনিয়া অতিষ্ট  তখন শুধু ভ্যাক্সিনের দিকেই তাকিয়ে প্রত্যেকে। তারই মধ্যে আশার আলো জাগিয়েছে অক্সফোর্ডের ভ্যাক্সিন। ইতিমধ্যেই প্রথম মাইলস্টোন পার করে ফেলেছে অক্সফোর্ডের গবেষকরা। ভারতীয় সংস্থা ‘সেরাম ইন্ডিয়া ইনস্টিটিউট’ও অক্সফোর্ডের সঙ্গে যৌথভাবে কাজ করছে।





গত সোমবারই অক্সফোর্ডের গবেষকরা সুখবর দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, তাঁদের তৈরি ভ্যাক্সিনে ইমিউনিটি তৈরি হচ্ছে। প্রথম মাইলস্টোন পার করে ফেলেছেন বলেও জানিয়েছেন তাঁরা।






সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুনাওয়ালা জানান, ভ্যাক্সিন পেতে খরচ হবে না খুব বেশি। তিনি জানিয়েছেন এই ভ্যাক্সিনের নাম হবে ‘কোভিশিল্ড’। ভ্যাক্সিন সফল হলেই ভারতে দ্রুত প্রচুর পরিমাণে ভ্যাক্সিন তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি।





তিনি বলেন, কোভিশিল্ড ভ্যাক্সিন সবার জন্য সহজলভ্য হবে। তিনি আরও উল্লেখ করেন যে, সম্ভবত ভারতের বেশির ভাগ মানুষকে এই ভ্যাক্সিনের জন্য কোনও দাম দিতে হবে না, অর্থাৎ বিনামূল্যেই ভ্যাক্সিন পাবেন তাঁরা।






 ভারতে ‘মাস ভ্যাক্সিনেশন’ বা সবাইকে ভ্যাক্সিন দেওয়ার প্রোগ্রাম হবে, আর তাতেই প্রতিষেধক পাবেন বেশির ভাগ মানুষ।




পুনাওয়ালা বলেন, ‘আমরা চেষ্টা করছি যাতে ভ্যাক্সিনের একটা ডোজের দাম ১০০০ টাকার বা তার কম রাখা যায়।’ তবে তাঁর দাবি, সরকার বেশির ভাগ ভ্যাক্সিনের ডোজ কিনে নেবে আর সেটা বিনামূল্যে সাধারণ মানুষকে দেওয়া হবে।




পুনাওয়ালা আরও জানিয়েছেন, ভ্যাক্সিন যখন উৎপাদন করবেন তাঁরা, তখন ৫০ শতাংশ ভারতের জন্য তৈরি করা হবে ও বাকি ৫০ শতাংশ বিভিন্ন দেশে পাঠানো হবে। তিনি জানিয়েছেন, ২০২০-র ডিসেম্বরেই ভ্যাক্সিন তৈরি করার প্রচেষ্টা চলছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.