আজারবাইজানে নয়, ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর শুটিং হবে দেশে - The News Lion

আজারবাইজানে নয়, ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর শুটিং হবে দেশে





করোনা ভাইরাস পাল্টে দিয়েছে সব কিছুই।  আর তারই ধারাবাহিকতায় বলিউড সুপারস্টার সালমান খান ও দিশা পাটানি অভিনীত ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর শুটিং বিদেশের পরিবর্তে দেশের  একটি স্টুডিওতে হতে যাচ্ছে। আজারবাইজানে চিত্রায়নের কথা থাকলেও করোনাভাইরাস মহামারির কারণে ভ্রমণে বিধিনিষেধ আরোপ হওয়ায় এটি একটি সবুজ পর্দার বিপরীতে চিত্রগ্রহণ করা হবে।




 জানা যায়, মুম্বাই ও গোয়ায় এরই মধ্যে শুটিংয়ের একটি অংশ শেষ হয়েছে। তবে শেষ অংশের কিছু কাজ ও সালমান-দিশা অভিনীত একটি গান বাকি রয়েছে। করোনা  সংকটের কারণে আজারবাইজানে ছবির শুটের পরিকল্পনা বাতিল করা হয়েছে।





এখনো ছবিটির ১০-১২ দিনের শুটিং বাকি রয়েছে। নির্মাতারা এরই মধ্যে মুম্বাইয়ে একটি স্টুডিও নেওয়ার পরিকল্পনা করছেন। যেসব অ্যাকশন দৃশ্য ও গান বিদেশে চিত্রায়নের কথা ছিল, তা ওই স্টুডিওর ভেতরে শুট করা হবে।





 নভেম্বর নাগাদ সিনেমাটি মুক্তি পেতে পারে। সেক্ষেত্রে এটি দীপাবলিতে সালমান খান অভিনীত বহুল প্রত্যাশিত ছবি হতে পারে। যদিও এ বছরের মার্চের মধ্যে ছবিটির শুটিং শেষ করার পরিকল্পনা ছিল নির্মাতাদের। কিন্তু শুটিংয়ে নিষেধাজ্ঞা থাকায় তা আর সম্ভব হয়নি।  ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিটি পরিচালনা করছেন প্রভুদেবা। সালমান অভিনীত ‘ওয়ান্টেড’ ও ‘দাবাং থ্রি’ও তিনি পরিচালনা করেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.