রসুন খেলে কী করোনার হাত থেকে বাঁচা যাবে? জেনে নিন - The News Lion

রসুন খেলে কী করোনার হাত থেকে বাঁচা যাবে? জেনে নিন





প্রতিদিনই  করোনায়  আক্রান্ত ও প্রাণ হারাচ্ছে অনেক মানুষ। এ অবস্থায় সবাই করোনা গ প্রতিরোধ করা ও সুস্থ হওয়ার জন্য বিভিন্ন ঘরোয়া পদ্ধতি অনুসরণ করছে। অনেকে আবার না জেনেও অপ্রয়োজনীয় ও অস্বাস্থ্যকর জিনিষ বা ওষুধ খেয়ে অসুস্থ হচ্ছে।



করোনাভাইরাস প্রতিরোধের জন্য অনেকে ঘরে  রসুন খাচ্ছে।  জেনে নিন এতে কি আদৌ করোনাভাইরাস প্রতিরোধ হবে?  রসুন স্বাস্থ্যকর, তবে রসুন খেলে করোনা ভাইরাস প্রতিরোধ করা যাবে এর কোনো প্রমাণ নেই । তবে করোনাভাইরাসের প্রতিরোধ ছাড়াও রয়েছে রসুনের অসাধারণ গুণাগুণ।




অসংখ্য মানুষ যাঁরা উচ্চ রক্তচাপের শিকার, তারা দেখেছেন, রসুন খাওয়ার ফলে তাঁদের উচ্চ রক্তচাপের কিছু উপসর্গ উপশম হয়। রসুন খাওয়ার ফলে অনেকেই শরীরে ভালো পরিবর্তন দেখতে পান।




অন্যান্য ওষুধের তুলনায় শরীরকে ডি-টক্সিফাই করতে রসুন কার্যকরী ভূমিকা পালন করে। বিশেষজ্ঞদের মতে, রসুন প্যারাসাইট, কৃমি, জিদ, তীব্র জ্বর,ডায়াবেটিস, বিষণ্ণতা ও ক্যানসারের মতো বড় বড় রোগ প্রতিরোধ করে।




গবেষণায় দেখা গেছে, খালি পেটে রসুন খাওয়া হলে এটি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। সকালে নাস্তার আগে রসুন খেলে এটি আরো ভালো কাজ করে। তখন রসুন খাওয়ার ফলে ব্যাকটেরিয়াগুলো উন্মুক্ত হয় এবং রসুনের ক্ষমতার কাছে তারা নতিস্বীকার করে। তখন শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়াসমূহ আর রক্ষা পায় না।





আপনার যদি যক্ষ্মা বা টিবি জাতীয় কোনো সমস্যা ধরা পড়ে, তাহলে সারা দিনে একটি সম্পূর্ণ রসুন কয়েক অংশে বিভক্ত করে বার বার খেতে পারেন। এতে আপনার যক্ষ্মা রোগ নির্মূলে সহায়তা পাবেন।





খালি পেটে রসুন খাওয়ার ফলে যকৃত ও মূত্রাশয় সঠিকভাবে নিজ নিজ কার্য সম্পাদন করে। এ ছাড়া এর ফলে পেটের বিভিন্ন সমস্যা দূর হয়, যেমন, ডায়রিয়া। এটা হজম ও ক্ষুধার উদ্দীপক হিসেবে কাজ করে। এটি স্ট্রেস দূর করতেও সক্ষম। স্ট্রেস বা চাপের কারণে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যায় পড়তে হয়। তাই, খালি পেটে রসুন খেলে এটি আমাদের স্নায়বিক চাপ কমিয়ে এসব সমস্যা দূর করতে সাহায্য করে।




রসুন যক্ষ্মা, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, ফুসফুসের কনজেশন, হাপানি, হপিং কাশি ইত্যাদি প্রতিরোধ করে। রসুন এসব রোগ আরোগ্যের মাধ্যমে বিস্ময়ের সৃষ্টি করেছে।





যাদের রসুন খাওয়ার ফলে অ্যালার্জি হওয়ার আশঙ্কা রয়েছে বা হয়, তাঁরা অবশ্যই কাঁচা রসুন খাওয়া থেকে বিরত থাকুন। এ ছাড়া যাদের রসুন খাওয়ার ফলে, মাথা ব্যথার সমস্যা হয়, বমির প্রাদুর্ভাব হয় বা অন্য কোনো সমস্যা দেখা যায়, তাঁদের জন্য কাঁচা রসুন না খাওয়াই ভালো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.