দক্ষিন আফ্রিকার গির্জায় হামলা, নিহত পাঁচ
দক্ষিণ আফ্রিকার গুটেং প্রদেশে একটি গির্জায় হামলার ঘটনা ঘটলো। ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার প্রদেশটির জোয়ানেসবার্গ শহরের পশ্চিমে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে অন্তত ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ বলছে, এরই মধ্যেই জিম্মিদশা থেকে শিশুসহ অনেককে উদ্ধার করেছে তারা। এ ছাড়াও, হামলা সংশ্লিষ্ট রাইফেল, শটগান ও হ্যান্ডগানসহ ৪০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
এর আগে টুইটারে কিছু অস্ত্রের ছবি প্রকাশ করে ‘জিম্মি পরিস্থিতি’ নিয়ে অভিযানের কথা জানায় পুলিশ। পুলিশের পক্ষ থেকে আরো বলা হয়, তাৎক্ষণিকভাবে এ হামলার মোকাবিলা করায় অনেকেই মৃত্যুর হাত থেকে বেঁচে গেছেন।
স্থানীয় সুত্রে মনে করা হচ্ছে, ওই চার্চে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে।
কর্তৃপক্ষ বলছে, এ ঘটনায় কোনো সন্ত্রাসী গোষ্ঠী জড়িত নয় বলে ধারণা তাদের। গির্জাটি ঘিরে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে মনে করছে তারা।

Post a Comment