বীরভুমে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার চার
শনিবার বীরভূমের খয়রাশোল থানার রানী পাথর এলাকায় তৃণমূল কর্মী শিশির বাউড়ি খুনের ঘটনায় খয়রাশোল থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের রবিবার দুবরাজপুর আদালতে তুললে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে ধৃতরা হল সঞ্জয় বাউড়ি, গণেশ বাউরী, দিনু দাস, অজয় দাস, এরা প্রত্যেকেই মৃত শিশির বাউরির ঘনিষ্ঠ বন্ধু। পুলিশ এদের বিরুদ্ধে খুন এবং ষড়যন্ত্র করে অপহরণের মামলা দায়ের করেছে।

Post a Comment