আজ থেকে রাজ্যের কোন কোন জায়গায় প্রবল বৃষ্টির সম্ভাবনা
বৃহস্পতিবারর থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার,আলিপুরদুয়ারে। অতিবৃষ্টির কারণে দার্জিলিং,কালিম্পং সহ পার্বত্য এলাকায় ধ্বসের আশঙ্কা। জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারের নিচু এলাকা প্লাবিত হতে পারে। নদীর জল স্তর হু হু করে বাড়বে সপ্তাহান্তে। অতি সক্রিয় মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ আগামী ১২ ঘন্টায় উত্তরবঙ্গের দিকে সরে যাবে।
বর্তমানে অক্ষরেখার পূর্বাংশ বারানসী, গয়া হয়ে বীরভূমের শান্তিনিকেতনের উপর দিয়ে বিস্তৃত। ধীরে ধীরে এই অক্ষরেখার পূর্বাংশ সরে উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করবে।
সক্রিয় মৌসুমী অক্ষরেখার পশ্চিম অংশের ফলে আগামী কয়েকদিন উত্তরাখণ্ড,উত্তরপ্রদেশ, বিহার, উত্তরবঙ্গ অসম, মেঘালয়, অরুণাচল এই এলাকায় অতি ভারী বৃষ্টির সর্তকতা। এদিকে বৃষ্টি হলেও কলকাতার তাপমাত্রা কিছুতেই কমছে না। উলটে তা থাকছে সেই স্বাভাবিকের উপরেই। বুধবারের পর আজ বৃহস্পতিবারও সেই একই পরিস্থিতি। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের উপরে। ব
Post a Comment