করোনার নতুন সংক্রমণে বড়সড় ক্ষতি হতে পারে মস্তিষ্কে,
করোনার জেরে আতঙ্কিত গোটা বিশ্ব। এযেন কোনওভাবে থামার কোনও নামই নিচ্ছে না, ক্রমে বেড়েই চলেছে। তারই মধ্যে আবার গবেষকরা নতুন করোনা সংক্রমণের ধারার কথা শোনালেন, যা রীতিমত আশঙ্কার।
সমীক্ষা বলছে, কোভিড ১৯য়ের নতুন পরীক্ষায় কিছু ফলাফল এই ধারার ইঙ্গিত করছে। এছাড়াও হতে পারে স্নায়ুতন্ত্রের ক্ষতি। ইউনিভার্সিটি কলেজ লন্ডন বা ইউসিএলের গবেষকরা জানাচ্ছেন, এরকম ৪৩টি কেস তাঁরা পেয়েছেন, যেখানে কোভিড রোগির মস্তিষ্কে ক্ষতি হয়েছে। গবেষকদের ধারণা এই রোগিদের আগে থেকেই মস্তিষ্ক সংক্রান্ত কোনও রোগ ছিল।
যেমন স্ট্রোক, স্নায়ুতন্ত্রের রোগ, মস্তিষ্কের অকার্যকারীতা ইত্যাদি। গবেষকদের মতে এবার থেকে মানব শরীরে করোনার প্রভাব হিসেবে মস্তিষ্কের ক্ষতির বিষয়টিরও উল্লেখ করা হবে। করোনা মূলত ফুসফুসে আক্রমণ চালালেও, মস্তিষ্কেও এর প্রভাব পড়তে পারে। প্রভাব পড়তে পারে স্নায়ুতন্ত্রে। করোনার এই নতুন ধারা চিন্তায় ফেলেছে গবেষকদের।
Post a Comment