বিজেপি নেতা খুনের তীব্র নিন্দা করলেন মোদী
কাশ্মীরে বান্দিপোরা থানার ঠিক উল্টোদিকেই বিজেপি নেতা ওয়াসিম বারির বাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বাড়ির সামনে এসেই হামলা চালায় একদল বন্দুকবাজ। মৃত বিজেপি নেতার বাবা হলেন বসির আহমেদ ও ভাই উমর বারি।
জম্মু ও কাশ্মীর প্রদেশ কংগ্রেস কমিটিও বান্দিপোরা বিজেপি নেতা ওয়াসিম বারির উপর হামলার তীব্র নিন্দা করেছে। এই ঘটনাকে অত্যন্ত লজ্জাজনক বলে আখ্যা দিয়েছে কংগ্রেস। হত্যার বিষয়ে খোঁজখবর নিয়ে নিহত দলীয় নেতার আত্মীয়দের প্রতি সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ড. জিতেন্দ্র সিং জানিয়েছেন, টেলিফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়াসিম বারির বীভৎস হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন। তিনি ওয়াসিমের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন বলে সূত্রের খবর। জিতেন্দ্র সিং জানিয়েছেন, এই নৃশংস হামলার ঘটনা দেখিয়ে দিচ্ছে জঙ্গিরা অপেক্ষাকৃত ‘সফট টার্গেট’ খুঁজছে।
Post a Comment