ভাগ্য ঝুলে রইল সৌরভ-জয় শাহ'দের - The News Lion

ভাগ্য ঝুলে রইল সৌরভ-জয় শাহ'দের






সৌরভ গাঙ্গুলী এবং জয় শাহ দুজনের কুলিং অফ পিরিয়ড একদম সামনে। সেই আইন বদল হয়ে তারা দুজনেই থেকে যাবেন বোর্ডে না শেষ পর্যন্ত তাদের যেতে হবেই তা জানার জন্য অপেক্ষা করতে হবে আর ও কিছুদিন। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহ'র ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা আজও কাটল না।






দুই শীর্ষকর্তার ‘কুলিং অফ‘ আটকাতে লকডাউনের আগে শীর্ষ আদালতে আবেদন করেছিল বিসিসিআই । ২১ এপ্রিল বোর্ডের তরফে সর্বোচ্চ আদালতে আবেদন করা হয়েছিল করোনা এবং ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের কথা মাথায় রেখে সৌরভদের যেন এখনই ‘কুলিং অফে’ না পাঠানো হয়। সৌরভের টিমের মেয়াদ বাড়িয়ে ২০২৫ পর্যন্ত করার আবেদন জানানো হয়েছিল।






বুধবার মামলাটি ওঠে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। আদালত সৌরভদের আবেদন গ্রহণ করলেও দু’সপ্তাহ পরে মামলাটির শুনানির দিন ধার্য করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.