বাংলাদেশ থেকে পণ্য বোঝাই ট্রাক ঢুকলো ভারতের ত্রিপুরায় - The News Lion

বাংলাদেশ থেকে পণ্য বোঝাই ট্রাক ঢুকলো ভারতের ত্রিপুরায়






বাংলাদেশের আখাউড়া থেকে পণ্য বোঝাই ট্রাকগুলি ঢুকল ত্রিপুরায়। সেই সঙ্গে ভারত-বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট চুক্তির পরীক্ষামূলক চালান সফল হলো।পশ্চিমবঙ্গের শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর (পূর্বতন কলকাতা বন্দর) থেকে এম ভি সেঁজুতি জাহাজে রড ও ডাল মঙ্গলবার পৌঁছায় চট্টগ্রাম বন্দরে।





উত্তর পূর্ব ভারতের সব থেকে নিকটতম সমুদ্র বন্দর চট্টগ্রাম। সেখান থেকেই স্থলপথে ব্রাহ্মণবাড়িয়া হয়ে সীমান্তের এপারে ত্রিপুরায় ঢুকেছে সেই পণ্য।ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ট্রানজিট পণ্যের প্রথম চালান গেল ভারতের ত্রিপুরায়।




প্রথম ধাপে ত্রিপুরার জন্য টিএমটি বার (রড) ৫৩.২৫ টন এবং অসমের করিমগঞ্জের জন্য ৪৯.৮৩ টন ডাল এসেছে।আগরতলা স্থলবন্দরে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব পণ্যের চালান আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।






উল্লেখ্য, ২০১৯ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়া দিল্লি সফরে যান। তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর হয়।দুই দেশের নৌ-প্রটোকল ট্রান্সশিপমেন্ট চুক্তির আওতায় প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর ব্যবহার করল ভারত। এর জন্য বাংলাদেশকে উপযুক্ত ভাড়া দেওয়া হচ্ছে।চুক্তির বলে এভাবে পণ্য চালানে খরচ কম। কারণ স্থলপথে কলকাতা থেকে উত্তর পূর্বের কমবেশি সব রাজ্যের দূরত্ব গড়ে দেড় হাজার কিলোমিটার। আর চট্টগ্রাম বন্দর থেকে দূরত্ব গড়ে ৫০০ কিলোমিটার পড়ছে।




বৃহস্পতিবার সীনান্তের শূন্য রেখায় আগরতলা স্থলবন্দর কাস্টমস সুপারিন্টেনডেন্ট জয়দীপ মুখার্জি জানান,এই পণ্য পরিবহণের মধ্য দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে এক নবদিগন্তের সূচনা হলো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.