উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে দক্ষিনবঙ্গে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি - The News Lion

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে দক্ষিনবঙ্গে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি





বুধবার রাতভর   কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় সারারাত ধরে চলে  বৃষ্টি। আবহাওয়া দফত্র জানিয়েছে,  মৌসুমী অক্ষরেখা দক্ষিণ দিকে সরে যাওয়াতেই এই বৃষ্টি। আগামী কয়েকদিন  দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলতে থাকবে বলে জানানো হয়েছে।






হিমালয় সংলগ্ন এলাকায় সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। আগামী কয়েকদিন মৌসুমী অক্ষরেখার অবস্থানের কোনও বদল হবে না বলে জানানো হয়েছে। অন্যদিকে স্থলভাগে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে সাগর থেকে।আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের ৫ জেলায়। বাকি তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।







পরবর্তী ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন ৫ জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও, তা আস্তে আস্তে কমতে থাকবে।আগামী ২৪ ঘন্টার দক্ষিণবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.