আগামী মরসুমে জুভেন্টাসের হয়ে খেলবেন বুফন
সিরি-আ'র দল জুভেন্তাসের সঙ্গে আরো এক বছরের জন্য চুক্তি নবীকরণ করলেন অভিজ্ঞ গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। প্রসঙ্গত ইতালির প্রাক্তন গোলরক্ষকের সাথে বর্তমান চুক্তি শেষ হবার সময় তার বয়স হবে ৪৩ বছর।
উল্লেখ্য ২০১৮-১৯ মরসুমে পিএসজিতে এক বছর খেলার পর ফের জুভেন্তাসে ফেরেন বুফন। ২০০১ সালে তুরিনের যোগ দেবার পর বুফন ৫০০টিরও বেশি লিগ ম্যাচে খেলেছেন। উল্লেখ্য ১৯৯৫ সালে পার্মার হয়ে তার পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল। জুভেন্তাসের হয়ে ৯টি লিগ শিরোপা জেতেন।
১৯৯৯ সালে পার্মার হয়ে উয়েফা কাপ জিতেছিলেন বুফন। পাওলো মালদিনির সাথে যৌথভাবে সিরি-আ লিগে সর্বোচ্চ ৬৪৭টি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে বুফনের। ইতালিয়ান জাতীয় দলের হয়েও তিনি ১৯৯৭-২০১৮ সাল পর্যন্ত সর্বোচ্চ ১৭৬টি ম্যাচ খেলেছেন। ২০০৬ সালে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন।

Post a Comment