গাঁজা সহ গ্রেফতার এক - The News Lion

গাঁজা সহ গ্রেফতার এক





নাকা চেকিং করতে গিয়ে ট্যাক্সি থেকে ২২ কিলো ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করল গাইঘাটা থানার পুলিশ। বুধবার রাতে  গাইঘাটা থানার পুলিশ যশোর রোডের বকচরা এলাকায় নিত্য দিনের মতন নাকা চেকিং করছিলো সেই সময়ে কলকাতার দিক থেকে একটি ট্যাক্সিকে দাঁড় করিয়ে চেকিং করে একটি ব্যাগ দেখে সন্দেহ হয়। 




ব্যাগ খুলতেই গাজার হদিস পায় পুলিশ।  ট্যাক্সিতে থাকা ব্যক্তিকে গ্রেপ্তার করে গাইঘাটা থানার পুলিশ।  ধৃত ব্যক্তির নাম মানিক দত্ত। বাড়ি কোচবিহার।  পুলিশ সূত্রে খবর এই ব্যক্তি গাঁজা পাচার চক্রের সঙ্গে যুক্ত। 





তিনি আগেও কোচবিহার থেকে কলকাতায় গাজা পৌঁছে দিতেন। বর্তমানে লকডাউন এর ফলে গাজা নিয়ে ক্রেতাদের কাছে পৌঁছানোর জন্য বনগাঁর উদ্দেশ্যে আসছিলেন  তিনি।  ধৃত ব্যক্তিকে আজ বারাসাত আদালতে তোলা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.