নেলসন ম্যান্ডেলার ছোট কন্যা জিনজি ম্যান্ডেলা মারা গেছেন
দক্ষিণ আফ্রিকার প্রয়াত প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ও বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার ছোট কন্যা জিনজি ম্যান্ডেলা মারা গেছেন। ৫৯ বছর বয়সে তিনি মারা গেছেন বলে জানা গিয়েছে।
এসএবিসি বলেছে, সোমবার ভোরের দিকে জোহানেসবার্গের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জিনজি ম্যান্ডেলা। মৃত্যুর আগে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত হিসেবে ডেনমার্কে দায়িত্বরত ছিলেন তিনি।তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানানো হয়নি। নেলসন ম্যান্ডেলার দ্বিতীয় স্ত্রী বর্ণবাদবিরোধী আন্দোলনের নেত্রী উইনি মাদিকিজেলা-ম্যান্ডেলার কন্যা ছিলেন জিনজি।
নেলসন ম্যান্ডেলার ছয় সন্তানের মধ্যে বর্তমানে মাত্র দু’জন জীবিত আছেন। তারা হলেন জিনজির বোন জেনানি দলামিনি ও ম্যান্ডেলার প্রথম স্ত্রীর সন্তান পুমলা মাকাজিয়ে ম্যান্ডেলা।

Post a Comment