রহস্যজনক মৃত্যু স্বামী স্ত্রীর - The News Lion

রহস্যজনক মৃত্যু স্বামী স্ত্রীর



লকডাউনের মধ্যে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বুধবার দুপুরে নদীয়া নবদ্বীপ থানার ভট্টপাড়ায়। মৃতদের নাম সুভাষ ঘোষ (৪৯) ও স্বপ্না ঘোষ (৩৯)।


স্থানীয় সূত্রে জানাগেছে পেশায় লরি চালক সুভাষ ঘোষ। নবদ্বীপ ভট্টপাড়ায় নবীন বিশ্বাসের বাড়িতে বছর দুই ধরে ভাড়া থাকত। তাদের একমাত্র ছেলে সে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। পাড়ায় তেমনি মেলা মেশা করত না।ছেলে সুব্রত ঘোষ জানায় বাবা একটু মানসিক রোগগ্রস্ত ছিল।


এদিন সকালেকোন সমস্যা দেখতে পায় নি।  সে বাড়ি থেকে কিছু সময়ের জন্য বের হয়। তারপর মাকে ফোন করে কিন্তু সুইচ অফ ছিল। পাশের এক বন্ধুর ফোনে সে মায়ের সাথে কথা বলে এবং মা কে বলে ফোনের সুইচ অফ কর না। পরে বাড়ি ফিরে এসে দেখতে পায়। মা চৌকির ওপর বিছানায় শুয়ে আছে।


 আর বাবা ওই ঘরের মধ্যে কড়ি বর্গায় ফাঁস লাগিয়ে ঝুলছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে আত্মঘাতী হয়েছেন স্বামী। তবে ঘরের কোন জিনিসই লণ্ডভণ্ড ছিল না। সঠিক কি কারনে ওই দুজনের মৃত্যু হয়েছে নবদ্বীপ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.