ভারতে এলো রাফায়েল যুদ্ধবিমান
ভারতে এলো অবশেষে রাফায়েল যুদ্ধবিমান। চূড়ান্ত সতর্কতার মধ্যে নির্ধারিত সময়ে অম্বালায় অবতরণ করল ৫টি রাফায়েল যুদ্ধবিমান। আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছতেই তাঁদের ‘ওয়াটার স্যালুট’ জানানো হয়, বায়ুসেনা প্রধান আর কে এস ভাদোরিয়ার উপস্থিতিতেই এই অনুষ্ঠান হয়।
বুধবার দুপুর ১২টা নাগাদ ভারতীয় আকাশসীমায় প্রবেশ করে পাঁচটি রাফায়েল যুদ্ধবিমান। তারপর আইএনএস কলকাতার সঙ্গে কথোপকথন হয় রাফায়েল পাইলটদের। বলা হয়, ‘গরিমার সঙ্গে আকাশ ছুঁয়ে ফেলুন। অবতরণের জন্য শুভেচ্ছা।’ প্রত্যুত্তরে রাফালের তরফে বলা হয়, ‘ডেল্টা ৬৩, শুভকামনা এবং শুভ শিকার। প্রতিরক্ষামন্ত্রীর কার্যালয়ের তরফেও জানানো হয় স্যালুট।
এক টুইট বার্তায় জানানো হয় যে, ‘ভারতের আকাশসীমায় প্রবেশ করেছে পাখিরা। আম্বালায় অবতরণের জন্য শুভেচ্ছা।’
দীর্ঘ ১৮ বছরের দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে ভারতের কাছে এল বহুপ্রতীক্ষিত রাফায়েল। ৭,৩৬৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই ফাইটার জেটগুলি এসে পৌঁছবে। ৩৬টি সুপারসোনিক ওমনিরোল কমব্যাট এয়ারক্রাফটের মধ্যে এই ৫টি ফাইটার জেট প্রথম পর্যায়ে পাঠানো হচ্ছে। এখনও পর্যন্ত ১২ জন ভারতীয় বায়ুসেনার পাইলট রাফায়েল চালানোর প্রশিক্ষণ নিতে পেরেছেন।
ভারত ও ফ্রান্সের চুক্তি অনুসারে মোট ৩৬টি ফাইটার জেট হাতে পাবে ভারত। ফলে ৩৬জন বায়ুসেনা পাইলটকে রাফায়েল চালানোর প্রশিক্ষণ নিতে হবে।

Post a Comment