জেনে নিন যুদ্ধবিমান রাফায়েলের সমস্ত খুঁটিনাটি - The News Lion

জেনে নিন যুদ্ধবিমান রাফায়েলের সমস্ত খুঁটিনাটি




ভারতের মাটি ছুঁয়ে ফেলল রাফায়েল যুদ্ধবিমান। চূড়ান্ত সতর্কতার মধ্যে নির্ধারিত সময়ে অম্বালায় অবতরণ করল ৫টি রাফায়েল। এদিন দুপুর ১২টা নাগাদ ভারতীয় আকাশসীমায় প্রবেশ করে পাঁচটি রাফায়েল যুদ্ধবিমান।

এই রাফাল যুদ্ধবিমানগুলির বেশ কয়েকটি ইন্ডিয়া-স্পেসিফিক এনহ্যান্সমেন্ট রয়েছে। যার মধ্যে কিছু ছোটোখাটো জিনিস ভারতেই যুক্ত করা হবে। তবে প্রতিটি যুদ্ধ বিমানই 'প্লাগ অ্যান্ড প্লে' অবস্থায় নামবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এদের মোতায়েন করা হবে।

আম্বালা বিমান ঘাঁটির ‘গোল্ডেন অ্যারো' ১৭ নম্বর স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত করা হবে রাফালগুলিকে। ৯ টনের বেশি যুদ্ধাস্ত্র বইতে পারা ডবল ইঞ্জিন মল্টিরোল কমব্যাট ফাইটার এয়ারক্রাফ্ট রাফাল আকাশ থেকে ভূমিতে ও সমুদ্রে নির্ভুল লক্ষ্যভেদে সক্ষম। পুরোপুরি লোডেড রাফায়েল যুদ্ধবিমানগুলি কয়েক সপ্তাহের মধ্যেই মোতায়েন করা যেতে পারে।

ভারত-চিন সামরিক উত্তেজনা বৃদ্ধির মাঝেই রাফালের দ্রুত মোতায়েন যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷ প্রসঙ্গত, হরিয়ানার আম্বালা এবং পশ্চিমবঙ্গের হাসিমারায় বায়ুসেনার এয়ারবেস দু'টিতে রাফায়েলের স্কোয়াড্রন থাকবে। রাফায়েলে রয়েছে এম৮৮-৪ই এয়ারো ইঞ্জিন রাফায়েলে একটি পরিবর্তিত এম৮৮-৪ই এয়ারো ইঞ্জিনও লাগানো হয়েছে যা লেহ-এর মতো অক্সিজেন-শূন্য অতি উচ্চতায় বিমান ঘাঁটিতেও যুদ্ধবিমানটিকে পরিচালনা করতে সক্ষম।

অন্যান্য এনহ্যান্সমেন্টগুলির মধ্যে রয়েছে, একটি উন্নত রাডার সিস্টেম, স্ট্যান্ডবাই ইলেকট্রনিক সিস্টেম, হেলমেট মাউন্ট ডিসপ্লে এবং ইজরায়েলি 'স্পাইস' ক্ষেপণাস্ত্রকে সংহত করার ফিটনেস, পাশাপাশি রয়েছে দেশীয় 'অ্যাস্ট্রা' মিসাইল। এই যুদ্ধবিমানগুলি ক্ষমতাশালী অস্ত্র বহনে সক্ষম৷

রাফালে যে সমস্ত অস্ত্রগুলি থাকবে তার মধ্যে প্রধান ভিজুয়াল রেঞ্জের বাইরে এয়ার-টু-এয়ার মিসাইল এবং স্ক্যাল্প এয়ার-টু-গ্রাউন্ড মিসাইল৷ আগত বিমানগুলির মধ্যে তিনটিতে একটি সিটের ও দুটি বিমানে দুটি সিটের ব্যবস্থা আছে৷ রাফাল চুক্তিতে ভূমিকা থাকায় বর্তমান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদৌরিয়ার আদ্যক্ষর দুই সিটের বিমানে 'আর বি' নাম দেওয়া হয়েছে৷

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.