স্ত্রীকে অন্যত্র বিবাহের ষড়যন্ত্র, প্রতিবাদে শ্বশুর বাড়ির সামনে ধর্নায় জামাই - The News Lion

স্ত্রীকে অন্যত্র বিবাহের ষড়যন্ত্র, প্রতিবাদে শ্বশুর বাড়ির সামনে ধর্নায় জামাই




বিয়ে করা বউকে ফিরিয়ে দেওয়ার দাবি করে শ্বশুর বাড়ির সামনে ধর্ণায় বসলো স্বামী। স্থানীয় সূত্রে খবর, নদিয়ার নাকাশিপাড়া থানার বল্লো গ্রামের বাসিন্দা সাগর রায় গত ৫ বছর আগে চিচুরিয়ার বাসিন্দা সুস্মিতা বিশ্বাসকে বাড়ির অমতে রেজিস্ট্রি করে বিয়ে করে।




অভিযোগ, বিয়ের কথা জানার পরই ওই যুবতীকে বাড়িতে আটকে দেয় তার পরিবার। সম্প্রতি ওই যুবক জানতে পারে তার স্ত্রীকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করছে তার পরিবার।





 এর পরই বৃহষ্পতিবার দুপুর থেকে স্ত্রীকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য শ্বশুর বাড়ির সামনে ধর্ণায় বসে জামাই। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.