ফের করোনা পজেটিভ তৃণমূলের বিধায়ক - The News Lion

ফের করোনা পজেটিভ তৃণমূলের বিধায়ক





করোনা  আক্রান্ত হলেন এবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের তৃণমূলের বিধায়ক আখরুজ্জামান। বৃহস্পতিবার তাকে রাজ্যের পুরো মন্ত্রী  ববি হাকিমের তৎপরতায় কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে আনা  হয়।সেইসঙ্গে তার পরিবারের বাকি সদস্যদেরও কলকাতায় আনা হয়েছে।






 প্রসঙ্গত, দিন কয়েক আগে জ্বর সহ অন্যান্য উপসর্গ দেখা দিলে তৃণমূলের ঐ বিধায়কের করোনা সহ অন্যান্য আনুষঙ্গিক  টেস্ট করা হয়।তারপরেই হাতে টেস্টের রেজাল্ট আসতেই জানা যায় তৃণমূলের বিধায়ক করোনা পজেটিভ।





এ ব্যাপারে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ তথা জেলা সভাপতি আবু তাহের খান বলেন," আমাদের বিধায়ক কয়েকদিন ধরে এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন গ্রামের প্রত্যন্ত এলাকায় যাতায়াত করেছেন হয়তো কোন ভাবে সংক্রমিত হয়েছেন তিনি। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.