বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ - The News Lion

বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ





ফের বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটল। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণেশ্বর থেকে বালির দিকে আসার রাস্তার তিন-চার নম্বর স্তম্ভের সামনে। বালির এ এন পাল লেনের বাসিন্দা এক মহিলা এদিন গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে।





ওই মহিলার নাম শর্মিলা গুপ্ত (৩৮)। তাঁর স্বামী দক্ষিণ আফ্রিকায় কর্মরত। পরিজনেরা পুলিশকে জানিয়েছেন, মানসিক সমস্যায় ভুগছিলেন ওই মহিলা। এদিন দুপুরে তাঁকে আমহার্স্ট স্ট্রিটে চিকিৎসকের কাছে নিয়েও গিয়েছিলেন তাঁর দেওর। বিকেলে বাড়ি ফিরে ঘরেই ছিলেন ওই মহিলা। তারপরেই তিনি বেরিয়ে সোজা ব্রিজে চলে যান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.