রাজীব গান্ধীর বেদী ভাঙচুরের ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল হাওড়ায় - The News Lion

রাজীব গান্ধীর বেদী ভাঙচুরের ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল হাওড়ায়





দেশের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্মৃতিতে বানানো শহীদ বেদী ভাঙচুরের ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল হাওড়ায়। শুক্রবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়ার বাকসাড়া মোড় এলাকায়। অভিযোগ উঠেছে রাজনৈতিক মদতপুষ্ট স্থানীয় এক প্রোমোটারের বিরুদ্ধে।





কংগ্রেসের অভিযোগ, ওই প্রোমোটার নিজের স্বার্থসিদ্ধির জন্য বিল্ডিংয়ের সামনে থাকা শহীদ বেদী ভেঙে দিয়েছেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবাদে বাকসাড়া মোড়ে স্থানীয়েরা অবরোধ শুরু করেন। খবর পেয়ে কংগ্রেসের জেলা নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে যান।





তখন কিছু লোকজন এসে অবরোধ তোলার চেষ্টা করে। এই নিয়ে উত্তেজনা ছড়ায়। বচসা থেকে হাতাহাতি শুরু হয়। মারমুখী জনতার হাত থেকে এক যুবককে বাঁচাতে গিয়ে নিজেই আক্রান্ত হন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভ্রজ্যোতি দাস।





তিনি মাথায় গুরুতর আঘাত পান। ভর্তি করা হয় হাওড়া জেলা হাসপাতালে। স্থানীয় থানায় কংগ্রেসের তরফ থেকে অভিযোগ দায়ের করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.