বিসিসিআইয়ের কোষাগারে এলো ৮৫০ কোটি টাকা
বিসিসিআইয়ের জন্য আর্থিক মন্দার বাজারে এল বড়সড় সুখবর। এই বাজারে তাদের কোষাগারে ঢুকে পড়ল বল চলে ৮৫০ কোটি টাকা। ১০ বছরের পুরনো দুর্নীতি মামলায় জয় পেল তারা। ফলে একটি এসক্রো অ্যাকাউন্টে পড়ে থাকা প্রায় ৮৫০ কোটি টাকা এবার নিজেদের ইচ্ছে মত খরচ করতে পারবে বিসিসিআই।
প্রসঙ্গত ২০১০ সালে আইপিএল কমিশনার ছিলেন ললিত মোদি। ভারত ছাড়া বাকি বিশ্বে আইপিএলের সম্প্রচার স্বত্বের জন্য ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপের সঙ্গে চুক্তি করেছিলেন ললিত। প্রায় ৮০০ কোটি টাকার সেই চুক্তিটি হয়েছিল বিসিসিআইকে না জানিয়েই। চুক্তির বিষয়টি একাই দেখছিলেন তৎকালীন আইপিএল কমিশনার ললিত মোদি। আইপিএল গভর্নিং কাউন্সিল ও চুক্তির বিষয়ে অন্ধকারে ছিলেন।
পরে এই চুক্তিতে দুর্নীতির কথা বুঝতে পারেন তৎকালীন বোর্ড সচিব এন শ্রীনিবাসন। তৎকালীন বিসিসিআই সিইও সুন্দর রমণের সঙ্গে আলোচনার পর, তিনি সেই আইপিএল সম্প্রচারের স্বত্ব কেড়ে নেন। পরে ললিত মোদিকেও দুর্নীতির অভিযোগে আইপিএল কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
বোর্ডের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের করে সম্প্রচারকারী সংস্থা ওয়ার্ল্ড স্পোর্টস গ্রপ। ১০ বছর পর সেই মামলার নিস্পত্তি করল সুপ্রিম কোর্ট নিযুক্ত ট্রাবুন্যাল। তিন অবসরপ্রাপ্ত বিচারপতির ট্রাইবুন্যালে চুক্তিভঙ্গের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। জানানো হয়েছে, এসক্রো অ্যাকাউন্টে থাকা ৮০০ কোটি টাকা ৭ বছরের সুদ-সহ ব্যবহার করতে পারবে ভারতীয় বোর্ড।

Post a Comment