পশ্চিমবাংলায় করোনায় মৃতের সংখ্যা পৌঁছে গেলো হাজারের দোরগোড়ায় - The News Lion

পশ্চিমবাংলায় করোনায় মৃতের সংখ্যা পৌঁছে গেলো হাজারের দোরগোড়ায়







পশ্চিমবাংলায়  করোনা সংক্রমণ বাড়ছেই।  মৃতের সংখ্যাও পৌঁছে গেল হাজারের দোরগোড়ায়। মঙ্গলবার প্রায় ১৪০০ করোনা আক্রান্ত হল বাংলাজুড়ে। তার মধ্যে কলকাতাতেই ৫০০ বেশি আক্রান্ত। একইসঙ্গে উদ্বেগ বাড়িয়ে করোনা কেড়ে নিল প্রায় হাজার জনের প্রাণ। আক্রান্তের সংখ্যা গতদিনের তুলনায় খানিক কমলেও উদ্বেগ বাড়াচ্ছে পরিসংখ্যান।







স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৩৯০ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৩১ হাজার ৪৪৮ জন। এদিন ১৩৯০ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৮৩৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৮০। এদিন মৃত্যু হয়েছে ২৪ জনের।






এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৩২৮৩৮ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ১১৯২৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ৭১৮ জন। মোট করোনা মুক্ত হলেন ১৯ হাজার ৯৩১ জন। সুস্থতার রেট হয়েছে ৬০.৬৯ শতাংশ।






করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৬ লক্ষ ৩৮ হাজার ৫৪০ জনের। ৫২টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৭০৯৫। এদিন টেস্টিং হয়েছে ১১১০২ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৫.১৪ শতাংশ।





আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ আট জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১০৫৫০। এদিন ৫২৪ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৬২৮৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৯৩ জন। তারপরেই আছে হাওড়া, হাওড়ায় আক্রান্ত ৪২৩৯। এদিন আক্রান্ত হয়েছেন ১১৯ জন। তারপরের স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এদিন ১৪৩ জন বেড়ে হয়েছে ২৪৬৬। হুগলিতে ৩১ জন বেড়ে আক্রান্ত ১৬১৩ জন। মালদহে ৫২ জন বেড়ে আক্রান্ত ১২৬৩। দার্জিলিংয়েও ৬ জন বেড়ে আক্রান্ত ৯৫১ জন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.