শশাঙ্ক মনোহরের বিরুদ্ধে তোপ শ্রীনিবাসনের - The News Lion

শশাঙ্ক মনোহরের বিরুদ্ধে তোপ শ্রীনিবাসনের




কিছুদিন আগেই মেয়াদ শেষ হওয়ার আগেই আইসিসির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন ভারতীয় শশাঙ্ক মনোহর। সেই মনোহররের বিরুদ্ধে তোপ দাগলেন শ্রীনিবাসন। ভারতীয় ক্রিকেটের বহু ক্ষতি করে দিয়েছেন শশাঙ্ক মনোহর, এমনটাই দাবি শ্রীনিবাসনের। আইসিসি চেয়ারম্যান  থাকাকালীন তিনি একাধিক ভারত বিরোধী সিদ্ধান্ত নিয়েছেন।





আর এখন আইসিসির কঠিন সময়ে মনোহর গদি ছেড়ে পালাচ্ছেন। এভাবেই নিজের প্রতিক্রিয়া দিয়েছেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি এন শ্রীনিবাসন ।






উল্লেখ্য ২০১৫ সালে জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর বিসিসিআই প্রেসিডেন্ট হন। তারপর ভারতীয় বোর্ডের সুপারিশ অনুযায়ী ২০১৬ সালে  তাঁকে আইসিসিতে পাঠায়। পরপর  দু’বার ২ বছর ভারতীয় প্রতিনিধি হিসেবে আইসিসির চেয়ারম্যান হয়েছেন তিনি। পেশায় আইনজীবী ছিলেন মনোহর।






মেয়াদ ফুরনোর কয়েকদিন আগে ইস্তফা দিয়েছেন তিনি। শশাঙ্কের এই চার বছরের কার্যকালে বিসিসিআইয়ের গুরুত্ব কমেছে। আইসিসি থেকে প্রাপ্ত অর্থে বিসিসিআইয়ের অংশও কমেছে। খর্ব করা হয়েছে ভারতীয় বোর্ডের ক্ষমতাও। যা নিয়ে ক্ষুব্ধ বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি শ্রীনিবাসন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.