প্রয়াত এভার্টন উইকস
ইহলোককে ত্যাগ করলেন থ্রি ডাব্লিউজ-এর শেষ সদস্য স্যার এভার্টন উইকস। বার্বাডোজে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান। বার্ধক্যজনিত রোগের পর ইহলোক ত্যাগ করেন উইকস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
প্রসঙ্গত থ্রি ডাব্লিউজের অপর দুই সদস্য ফ্র্যাঙ্ক ওরেল ১৯৬৭ সালে এবং ক্লাইড ওয়ালকট ২০০৬ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্বাডোজে খুব কাছাকাছি থাকতেন তিন তারকা। তিনজনেরই ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট অভিষেক হয় ১৯৪৮ সালে।
মাত্র ২২ বছর বয়সে কেনিংটন ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল উইকসের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪৮টি টেস্ট খেলেছেন উইকস। ৫৮.৬১ গড়ে করেছেন ৪৪৫৫ রান। ১৫টি আন্তর্জাতিক সেঞ্চুরি ও ১৯টি হাফ-সেঞ্চুরি করেছেন উইকস। সর্বোচ্চ ব্যক্তিগত রান ২০৭ । ১৯৪৮ সালে পর পর পাঁচটি টেস্ট সেঞ্চুরি করার বিশ্বরেকর্ড গড়েন তিনি।

Post a Comment