করোনা থেকে মুক্ত হলেন জকোভিচ ও তার স্ত্রী
১০ দিন পর করোনামুক্ত হলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ ও তাঁর স্ত্রী। সস্ত্রীক জকোভিচের রিপোর্ট নেগেটিভ আসার কথা জানিয়েছে তার টিম । রাজধানী বেলগ্রেডে পিসিআর টেস্টের পর রিপোর্ট নেগেটিভ এসেছে। দুজনের কোনও উপসর্গ না থাকায় তাঁরা হোম আইসোলেশনে ছিলেন।
টেনিস তারকা গ্রিগর দিমিত্রভ করোনা আক্রান্ত হওয়ার পর জকোভিচ ও আক্রান্ত হন।উল্লেখ্য, ক্রোয়েশিয়ায় একটি প্রদর্শনী টুর্নামেন্ট আদ্রিয়া ট্যুরের আয়োজন করেছিলেন জকোভিচ। যেখানে সোশ্যাল ডিসটেন্সিংয়ের তোয়াক্কা করা হয়নি। গ্যালারি ভরতি দর্শকদের মাঝেই হয় খেলা।
ম্যাচ শেষে করমর্দনও করেছেন খেলোয়াড়রা।সেখানেই অংশ নিয়েছিলেন দিমিত্রভ। একে একে সমস্ত প্রতিযোগীরাই করোনা আক্রান্ত হন। জকোভিচ নিজেও ম্যাচের পর পার্টিতে করেছিলেন। ১০ দিন পরে তার রিপোর্ট নেগেটিভ আসায় আপাত স্বস্তি।

Post a Comment