করোনা সন্দেহে এবার কোয়ারেন্টাইনে গেলো ছাগল - The News Lion

করোনা সন্দেহে এবার কোয়ারেন্টাইনে গেলো ছাগল





করোনা সন্দেহে এবার  কোয়ারেন্টাইনে পাঠানো হল ছাগলকে। এমনই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে। জানা গিয়েছে, মঙ্গলবার এক ছাগপালকের করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ার পর তাঁর পোষ্য ৪৭টি ছাগলকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে তুমাকুরু জেলার গোদেকেরে গ্রামে।






 বেঙ্গালুরুর  চিকন্নাকানাহালি তালুক গ্রামে ৩০০ টি বাড়িতে ১০০০ জনের বসতি। সম্প্রতি ওই গ্রামের ছাগ পালক সহ দুই গ্রামবাসীর করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর ছাগল লালনকারীর চারটে ছাগল মারা যাওয়ার পর গ্রামে আতঙ্কের সৃষ্টি হয়।







জেলার স্বাস্থ্য আধিকারিক ও পশুচিকিৎসক মঙ্গলবার গ্রাম পরিদর্শনে আসেন এবং ওই ছাগলদের গ্রামের বাইরে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়ার আগে তাদের সোয়াবের নমুনা টেস্টের জন্য নিয়ে যায়। ওই দলটি গ্রামবাসীর কাছ থেকে প্রচণ্ড প্রতিরোধের মুখোমুখি হয়, কারণ গ্রামবাসীরা সন্দেহ করেছিল যে তাঁরা ছাগল চুরি করতে এসেছিল। এরপর সরকারি আধিকারিকরা গ্রামবাসীদের বোঝান যে ওই ছাগলদের জন্য তাঁদের প্রাণের ঝুঁকি হতে পারে তাই ওই পশুদের টেস্ট করা প্রয়োজন।





আইএএইচভিবি-এর ডিরেক্টর ডাঃ এসএম বায়ারগোডা বলেন, ‘‌এখনও পর্যন্ত মানুষ থেকে পশুতে করোনা ভাইরাস ছড়িয়েছে এমন কোনও খবর নেই। যাইহোক আমরা নমুনাগুলি কোভিড টেস্টের জন্য ভোপালে পাঠিয়ে দিয়েছি, কারণ আমাদের কাছে কিটস উপলব্ধ নয়।'‌ ডাঃ বিএ চিদানন্দা জানিয়েছেন যে নোভেল করোনা ভাইরাসের মতো জোনোটিক ভাইরাস প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.