ডাঃ বিধান চন্দ্র রায়কে শ্রদ্ধা জ্ঞাপন করলেন শুভেন্দু
পূর্ব মেদিনীপুরের দিঘাতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও প্রয়ান দিবসে তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন রাজ্যের পরিবহন , সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী।
বুধবার দলীয় কর্মসূচীতে যোগ দিতে দিঘায় যান মন্ত্রী। তিনি বলেন, দিঘাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন বিধানচন্দ্র রায়।
ওনার হাত ধরেই দিঘা পর্যটকদের নজরে আসে।পরে বাম আমলে অবহেলিত এই সৈকত রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর হাত ধরে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে জায়গা করে নিয়েছে। আগামী দিনে দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

Post a Comment