করোনা বায়ুবাহিত, বলছেন ২৩৯ জন বিজ্ঞানী
করোনা
সংক্রমণ নিয়ে নতুন এক আশঙ্কার কথা শোনালেন বিজ্ঞানীরা। গোটা বিশ্বের প্রায় ৩২টি দেশের ২৩৯ জন
বিজ্ঞানী দাবি করেছেন করোনা ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায়। অর্থাৎ বায়ু বাহিত।
বাতাসের মাধ্যমেই মানুষের শরীরে সংক্রামিত করে। আক্রান্ত রোগীর হাঁচি কাশি থেকে
নয়। তাই হু-কে অবিলম্বে নিয়ম বদল করার জন্য চিঠি লিখে জানিয়েছেন তাঁরা।
সংক্রামিত
রোগীর হাঁিচ, কাশি নয়, করোনা
ভাইরাস ছড়ায় বাতাসের মাধ্যমে। আক্রান্ত রোগী হাঁচি এবং কািশর মাধ্যমে যে ট্রপলেট
বেরিয়ে আসে তাতে করোনা ভাইরাস বাতাসে মিশে যায়। সেখান থেকে একটি ঘরে থাকা সব
ব্যক্তিকেই আক্রান্ত করার ক্ষমতা রাখে করোনা ভাইরাস। কারণ এটি বাতাসের মাধ্যমে
ছড়ায়। এমনই দাবি করেছেন বিজ্ঞানীরা।
করোনা
ভাইরাস বায়ুবাহিত দাবি করে ৩২টি দেশের ২৩৯ জন বিজ্ঞানী বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে
চিঠি লিখেছে। তাতে তারা জানিয়েছেন, করোনা
ভাইরাস যেহেতু বায়ু বাহিত তাই তার থেকে বাঁচার উপায় পৃথক ভাবে তৈরি করতে হবে। কী
পদ্ধতিতে নিজেদের সুরক্ষিত রাখতে হবে তার পরিবর্তিত নিয়ম এবং গাইডলাইন তৈরির
অনুরোধ জানানো হয়েছে।
প্রাথমিক
ভাবে এতদিন জানানো হচ্ছে আক্রান্ত রোগীর আশপাশে যাঁরা রয়েছেন তাঁদের করোনা ভাইরাসে
সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি। কারণ আক্রান্ত রোগীর হাঁচি,
কাশির
মাধ্যমে ই ছড়ায় করোনা ভাইরাস। সেকারণেই আক্রান্ত রোগীর থেকে দূরত্ব বজায় রাখার
কথা বলা হয়েছে।
কিন্তু
করোনা ভাইরাস বায়ুবাহিত জানিয়ে যে দাবি করেছেন বিজ্ঞানীরা তাতে উদ্বেগ এখন অনেকটাই
বেড়ে গিয়েছে। কারণ মানুষের শ্বাস প্রশ্বাসের মধ্যেই করোনা শরীরে প্রবেশ করতে পারে
এমন আশঙ্কা দেখা দিয়েছে।

Post a Comment