বারুইপুরে মহিলাকে কুপিয়ে খুন
বারুইপুর থানার ভাটা কালিকাপুর এলাকায় এক মহিলাকে কুপিয়ে খুন। মৃতার নাম পুষ্প বিশ্বাস। বাড়ি নদীয়ার শান্তিপুর এলাকায়। কয়েকমাস আগে ঊজ্জ্বল দত্ত নামে এক ব্যক্তির সঙ্গে ওই এলাকায় বাড়িতে ভাড়া আসেন তিনি। এলাকার বাসিন্দাদের অভিযোগ কোন বিষয় নিয়ে পুষ্পর সঙ্গে বচসা হয় উজ্জলের।
তারপরই তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে উজ্জ্বল। আর্তনাদ শুনে এলাকার বাসিন্দারা ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্ত উজ্জ্বল। অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Post a Comment