বিশ্বজুড়ে করোনা থেকে সুস্থ হলেন ৬৫ লাখ ৩৫ হাজার ৪৯২ জন - The News Lion

বিশ্বজুড়ে করোনা থেকে সুস্থ হলেন ৬৫ লাখ ৩৫ হাজার ৪৯২ জন



বিশ্বজুড়ে  করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমছেই না। তবে বিশ্বব্যাপী সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্য হারে। বিশ্বব্যাপী অজানা এই ভাইরাসে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৫ লাখ ৩৫ হাজার ৪৯২ জন।করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।




তাদের দেয়া তথ্যমতে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৫ লাখ ৫৬ হাজার ৬৮১ জন। অন্যদিকে প্রাণঘাতী এই ভাইরাসে সংক্রমিত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৬ হাজার ৭৭৬ জনের।




এদিকে করোনায় সবচেয়ে বিপর্যস্তের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ২৯ লাখ ৮২ হাজার ৯২৮ জন। করোনার আঘাতে মৃত্যু হয়েছে ১ লাখ ৩২ হাজার ৫৬৯ জনের। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১২ লাখ ৮৯ হাজার ৫৬৪ জন।





করোনায় সংক্রমণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ১৬ লাখ ৪ হাজার ৫৮৫ জন করোনায় সংক্রমিত হয়েছেন এবং দেশটিতে মৃত্যু হয়েছে ৬৪ হাজার ৯০০ জনের। আর এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৯ লাখ ৭৮ হাজার ৬১৫ জন।




করোনায় সংক্রমণের দিক থেকে রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে উঠে আসা ভারতে মোট ৬ লাখ ৯৭ হাজার ৮৩৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর দেশটিতে মৃত্যু হয়েছে ১৯ হাজার ৭০০ জন এবং সুস্থ হয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৮৯১ জন।




চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমিত হয়েছেন ৬ লাখ ৮১ হাজার ২৫১ জন আর করোনায় মৃত্যু হয়েছে ১০ হাজার ১৬১ জনের। সুস্থ হয়েছেন ৪ লাখ ৫০ হাজার ৭৫০ জন।





সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৮ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১ লাখ ৬২ হাজার ৪১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৫২ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৭২ হাজার ৬২৫ জন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.