পিছিয়ে গেল সাফ চ্যাম্পিয়নশিপ - The News Lion

পিছিয়ে গেল সাফ চ্যাম্পিয়নশিপ





করোনা আতঙ্কে শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল বা বলা ভাল একবছর পিছিয়ে দেওয়া হল দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন ফুটবল টুর্নামেন্ট সাফ  চ্যাম্পিয়শিপ। ২০২০ সেপ্টেম্বরের পরিবর্তে এই টুর্নামেন্টটি হবে ২০২১ সালে।






উল্লেখ্য সাফ চ্যাম্পিয়শিপ হওয়ার কথা ছিল আগামী ৭ সেপ্টেম্বর। ১২ দিনের টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। প্রতিযোগিতা শেষ হওয়ার কথা ছিল ১৯ সেপ্টেম্বর। ঢাকা টুর্নামেন্ট আয়োজনের সবদিক থেকে প্রস্তুত ছিল। বাংলাদেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।






তাই শেষ মূহুর্তে বাধ্য হয়ে টুর্নামেন্ট বাতিল করতে হল। সাফ সদস্য দেশগুলির সচিব স্তরের ভার্চুয়াল বৈঠকে টুর্নামেন্ট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৫ মহিলা, অনূর্ধ্ব-১৮’র টুর্নামেন্টগুলিও পিছিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০১৫ সালে শেষবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ভারত । এখনও পর্যন্ত সাতবার সাফ খেতাব জিতেছে ভারত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.