পুরুলিয়া জেলা পুলিশের আধিকারিকদের সাথে বৈঠক করলেন রাজ্য পুলিশের ডিজি - The News Lion

পুরুলিয়া জেলা পুলিশের আধিকারিকদের সাথে বৈঠক করলেন রাজ্য পুলিশের ডিজি





বুধবার বিকেলে বেলগুমা পুলিশ লাইনে পুরুলিয়া জেলা পুলিশের আধিকারিকদের সাথে বৈঠক করলেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র।  এদিন বিকেল ৪ টায় তিনি পুরুলিয়ায় আসেন। পুলিশের পক্ষ থেকে ‌‍'গার্ড অব অনার' দেওয়া হয়।  বৈঠকে মূলত রাজ্যে  করোনা  আবহে পুলিশের কাজের প্রশংসা করেন তিনি।





 পাশাপাশি পুলিশকর্মীদের উৎসাহ দেন। জেলার ৩৮০ কিলোমিটার ঝাড়খণ্ড সীমানা। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় মাওবাদীরা গতিবিধি রযেছে। এদিন  বর্ডার এলাকার নিরাপত্তা নিয়ে বৈঠকে আলোচনা করেন তিনি বলে জেলা পুলিশ সুত্রে জানা গিয়েছে।





বৈঠকের পর সেখান থেকে শহরের সাহেববাঁধ রোডে রোটারী ক্লাব কোভিড হাসপাতালে যান তিনি।  স্বাস্থ্য কর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডিজি বীরেন্দ্র।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.