মাসে ৫০০ টাকা বিনিয়োগ করে লাখপতি হওয়ার সুযোগ - The News Lion

মাসে ৫০০ টাকা বিনিয়োগ করে লাখপতি হওয়ার সুযোগ



জন্য দারুণ সুযোগ। আপনি মাসে মাত্র ৫০০ টাকা বিনিয়োগ করে লাখপতি হতে পারেন।  উদাহরণ স্বরূপ বলা যেতে পারে, আপনি যদি মিউচুয়াল ফান্ডে ৫০০ টাকা রাখেন তবে ১৫ বছর পরে ২ লক্ষ টাকা পাবেন। যে কেউ এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। মিউচুয়াল ফান্ডে মাসে ৫০০ টাকা বিনিয়োগ করে ১০% সুদের হারে ১৫ বছর পর ২ লক্ষ টাকা পেতে পারেন। আপনি আপনার মাসিক বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করে আরও বেশি টাকা পেতে পারেন। 




এছাড়া পিপিএফ -এ বিনিয়োগও টাকা বাড়ানোর ক্ষেত্রে দারুণ স্কিম। এটিতে ১৫ বছরের একটি লক ইন পিরিয়ড রয়েছে। বছরে দেড় লাখ বিনিয়োগের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স-এর ক্ষেত্রেও ছাড় পাওয়া যায়। আপনি সন্তানের নামে একটি পিপিএফ অ্যাকাউন্টও খুলতে পারেন। এটি সহজেই আপনি কাছের ব্যাঙ্কে খোলা যেতে পারে। এই পিপিএফ থেকে ৭.১ শতাংশ হারে সুদ পাওয়া যায়। অর্থাৎ এটিও একটি দারুণ লাভজনক স্কিম।



এছাড়া অপর একটি লাভদায়ক স্কিম হল সুকন্যা সমৃদ্ধি যোজনা (এসএসওয়াই)। এই স্কিমে টাকা বিনিয়োগ করে বিরাট লাভ করা যেতে পারে। এই অ্যাকাউন্টেও দেড় লাখ বিনিয়োগের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স-এর ক্ষেত্রে ছাড় পাওয়া যায়। এই স্কিমে ২১ সালে ম্যাচিউরিট হয়। আকর্ষণীয় বিষয় হল, এই স্কিমে সুদের হার রয়েছে ৭.৬ %। এই স্কিমের আওতায় বাবা-মা এক বা একাধিক কন্যার জন্য অ্যাকাউন্ট খুলতে পারেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.