যান্ত্রিক ত্রুটির কারনে ওয়েবসাইটে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশে বিভ্রাট - The News Lion

যান্ত্রিক ত্রুটির কারনে ওয়েবসাইটে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশে বিভ্রাট



আজ প্রকাশিত হল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে,শুক্রবার ১৭ জুলাই ফলপ্রকাশ হবে৷ পর্ষদের ওয়েবসাইটে দেখতে পাওয়া যাবে৷ কিন্তু এবছর উচ্চ মাধ্যমিকের ফলাফলে থাকছে না মেধাতালিকা।



উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে আরও জানা গিয়েছে সকালের পরিবর্তে এবার উচ্চমাধ্যমিকের আনুষ্ঠানিক ফলপ্রকাশ দুপুর সাড়ে ৩ টেয় হবে৷ অনলাইনে পরীক্ষার ফল প্রকাশিত হবে৷  তারপর বিকেল ৪ টা থেকে পর্ষদের ওয়েবসাইটে ছাত্র ছাত্রীরা ফলাফল দেখতে পাবে৷ তবে দেখা ওয়েবসাইট পুরো ক্রাশ হয়ে গিয়েছে।




 আর এই যান্ত্রিক ত্রুটির ফলে ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশ আটকে যায়। এরপরে সাময়িকভাবে ফল প্রকাশ স্থগিত রাখে শিক্ষা সংসদ। ফলে এখন দেখা যাচ্ছে না রেজাল্ট।যদিও শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে যে, কিছুক্ষণ পরে ফের ওয়েবসাইটে উচ্চমাধমিকের ফল দেখা যাবে। যুদ্ধকালীন তৎপরতায় নতুন করে ওয়েবসাইটে রেজাল্ট আপলোড করা হচ্ছে



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.