নাম পরিবর্তন হলো ভারতের মানবসম্পদ উন্নয়নমন্ত্রকের - The News Lion

নাম পরিবর্তন হলো ভারতের মানবসম্পদ উন্নয়নমন্ত্রকের




সেতু বাংলা ;   ভারতের  মানবসম্পদ উন্নয়নমন্ত্রকের নাম পরিবর্তনের অনুমোদন দিলো কেন্দ্রীয় মন্ত্রিসভায়। বুধবার মন্ত্রকটির নাম পরিবর্তনের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বর্তমানে মন্ত্রকের মাথায় রয়েছেন রমেশ পোখরিওয়াল নিশাঙ্ক।


এদিন মন্ত্রক সূত্রে জানানো হয়, নাম পরিবর্তনের একটি মৌখিক ঘোষণা করা হবে। তবে কাঠামোগত কোনও পরিবর্তন হবে কি না, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ্যে না এলেও জানা গিয়েছে, মন্ত্রকটির নতুন নাম হবে শিক্ষামন্ত্রক।




স্বাধীনতার পর থেকে মন্ত্রকটি শিক্ষামন্ত্রক নামেই অভিহিত হত। তবে ১৯৮৫ সালে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলে তৈরি হয় এই মানবসম্পদ উন্নয়নমন্ত্রক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.