করোনার প্রকোপ একবারেই শেষ হয়ে যাবে, বলছে বিশ্বস্বাস্থ্য সংস্থা - The News Lion

করোনার প্রকোপ একবারেই শেষ হয়ে যাবে, বলছে বিশ্বস্বাস্থ্য সংস্থা




করোনার তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা পৃথিবী। অজানা এই ভাইরাসে বিশ্বব্যাপী সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৬৮ লাখ ৯৩ হাজার ২৯৩ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ৬৩ হাজার ৪৬৫ জনে। এমন অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভয়াবহ এই ভাইরাসের প্রকোপ একবারেই শেষ হয়ে যাবে। প্রতিবছর ইনফ্লুয়েঞ্জার মতো এটি ফিরে আসবে না।


মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ড. মার্গারেট হ্যারিস এক অনলাইন ব্রিফিংয়ে বলেন, প্রতি মৌসুমে করোনা ভাইরাস ফিরে আসবে কি না সেটি নিয়ে সব মানুষ চিন্তিত। তবে আমাদের সবার ভাবা উচিত যে, এটি নতুন ভাইরাস এবং ভিন্নরকম আচরণ করছে। এটি বিশাল একটা ঢেউ হতে চলেছে। এটি কিছুটা ওপর-নিচ ওঠানামা করবে। তবে সেরা বিষয়টা হচ্ছে, একবার সমান হলে এটি পায়ের নিচে গড়াগড়ি খাবে।


বিশ্বের যেসব দেশে করোনার সংক্রমণ কমছে সেসব দেশের মানুষের আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা। তিনি এসব দেশকে আরও সতর্ক হওয়া এবং জমায়েতের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন। যাদের ইতিমধ্যে    শ্বাসকষ্টজনিত সমস্যা বৃদ্ধি পেয়েছে এবং স্বাস্থ্যের অবনতি হয়েছে, তাদের ফ্লুর ভ্যাকসিন নেয়ার আহ্বান জানান হ্যারিস।



হ্যারিস বলেন, আপনার যদি করোনার উপসর্গ দেখা দেয় তাহলে নিজেকে আইসোলেট করুন। এছাড়া করোনা আক্রান্ত কারো সংস্পর্শে আসলেও নিজেকে আইসোলেট করুন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.