আবারও করোনা পজিটিভ মাশরাফি - The News Lion

আবারও করোনা পজিটিভ মাশরাফি




ঢাকা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা করোনায় আক্রান্ত হন গত মাসের ২০ তারিখ। এরপর বাসায় চিকিৎসা ও হাসপাতালে রুটিন চেকআপের পর গত মঙ্গলবার করোনা টেস্ট করলে আবারও পজিটিভ আসে।







দ্বিতীয়বারের পরীক্ষায় পজিটিভ এলেও সুস্থ আছেন সাবেক এই ক্রিকেটার।দ্বিতীয়বার মাশরাফির করোনা পজিটিভ হওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে তার পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার টেস্ট করা হয়, পরদিন বুধবার ফলাফল পজিটিভ আসে। মাশরাফি বাসায়ই আছেন এবং তিনি সুস্থ আছেন।







প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবিএম আবদুল্লাহ নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন মাশরাফির। মাঝে একবার সিএমইচে গিয়েছিলেন নিয়মিত চেকআপের জন্য। চেকআপ করিয়েই আবার বাসায় ফেরেন।করোনায় আক্রান্ত হন মাশরাফির ভাই মোরসালিন মোর্ত্তজাও। গত মঙ্গলবার তার করোনা পজিটিভের রিপোর্ট আসে।







এর আগে গত শনিবার মাশরাফি করোনা আক্রান্ত হওয়ার পর তার দুই সন্তান সাহেল ও হুমায়রাকে নড়াইলে মা-বাবার কাছে পাঠিয়ে দেওয়া হয়। ওখানে তাদের করোনা টেস্ট করালে সবারই নেগেটিভ আসে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.