দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণ চেষ্টার শিকার কিশোরী - The News Lion

দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণ চেষ্টার শিকার কিশোরী




ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বকশিপুর গ্রামে দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে ১৩ বছরের এক কিশোরী। এ অভিযোগ উঠেছে একই গ্রামের মৃত শামসুল হক মোল্লার ছেলে মনোয়ার হোসেন মোল্লা (৪২) এর বিরুদ্ধে।





সূত্র জানিয়েছে, গত বুধবার ভিকটিম কিশোরী দুলাভাইয়ের বাড়ির পাশের পানের বরজে কাজ করছিল মনোয়ার। ভিকটিম তার বোনের সাথে বরজের পাশ যাচ্ছিল। এ সময় পানি খেতে চায় মনোয়ার। ছোট মানুষ ভেবে ওই কিশোরীকে দিয়েই পানি পাঠায় তার বোন। পানি দিতে গেলে তাকে জড়িয়ে ধরে মনোয়ার।





কিশোরী মনোয়ারের কাছ থেকে ছিটকে গিয়ে বোনের কাছে জানালে বোন মনোয়ারের কাছে এই ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে তাকেও মারমুখি হয় মনোয়ার। এরপর তারা এই ঘটনা সম্পর্কে স্থানীয় ইউপি সদস্য মো. মিঠু মিয়াকে জানালে তিনি শালিসে বসে মীমাংসার কথা বলেন। এর মধ্যে এই ঘটনা ধামাচাপা দিতে দুলাভাই জিয়া উদ্দিনকে প্রাণে মারার ভয়ভীতিও দেখায় মনোয়ার ও তার পরিবার।





৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মিঠু মিয়া অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, এই মেয়ে তার কাছে নিজ মুখে এই ঘটনার বর্ণনা দিয়েছে। এই পরিবারের অনেক সদস্যেরই এমন সমস্যা আছে। এর আগেও তাদের নিয়ে শালিস বসেছে অনেকবার। আমরা সামাজিকভাবে এই ঘটনার মিমাংসা করে দেব বলেও জানান তিনি।এটা স্পর্শকাতর বিষয় সামাজিকভাবে কী মীমাংসা করবেন এমন প্রশ্ন করলে ইউপি সদস্য মিঠু মিয়া বলেন, কালকে যদি সুরাহা না হয় তবে আমরা থানায় মামলা দেব।






এ বিষয়ে কাতলামারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনিসুর রহমান জানান, এই বিষয়ে আমি কোন অভিযোগ পাইনি বা থানা থেকেও আমাকে কোনো নির্দেশও দেওয়া হয়নি। অভিযোগ ও নির্দেশ পেলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। বাংলাদেশ মানবাধিকার কমিশন ঝিনাইদহ শাখার সাধারণ সম্পাদক শাহিদুর রহমান সন্টু বলেন, এটা অত্যান্ত নিকৃষ্ট একটা অপরাধ।






আমরা এই ভিকটিম যাতে সর্বোচ্চ আইনি অধিকার পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করে আমরা সেই ব্যবস্থা করবো এবং সকল প্রকার সহযোগিতা করবো।এদিকে দুলাভাই বাড়িতে বেড়াতে এসে এহেন অবস্থার শিকার হওয়া কিশোরীর পক্ষে ফুসে উঠেছে গ্রামবাসী। তারা মনোয়ারের উপযুক্ত বিচার দাবি করেছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.