ঘরের ভেতর মিলল একই পরিবারের চারজনের মরদেহ - The News Lion

ঘরের ভেতর মিলল একই পরিবারের চারজনের মরদেহ





ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনা ঘটেছে। একটি বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।






এরপর পুলিশ এসে আজ শুক্রবার সকালে বাড়ির ভেতর একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে।তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। এদের একজনের নাম গণি মিয়া বলে স্থানীয় সূত্রে জানা গেছে।






বর্তমানে বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।মধুপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.