চলতি বছরেই করোনা ভ্যাকসিনের তিন কোটি ডোজ আনবে রাশিয়া - The News Lion

চলতি বছরেই করোনা ভ্যাকসিনের তিন কোটি ডোজ আনবে রাশিয়া






মানব দেহে করোনা ভাইরাসের  ভ্যাক্সিনের পরীক্ষা সফল হলেই ফের নতুন করে বাঁচার আলো দেখবে মানুষ।  জানা গিয়েছে, এবছরই রাশিয়ায় ৩ কোটি ডোজ ভ্যাক্সিন তৈরি হবে। বিদেশে উৎপাদন করা হবে আরও ১৭ কোটি ডোজ।
এই ভ্যাকসিনে প্রথম মানবদেহে পরীক্ষা চলতি সপ্তাহেই শেষ হয়েছে।তবে এই রোগ-প্রতিরোধ ক্ষমতা কতটুকু শক্তিশালী তা এখনও স্পষ্ট নয়।





রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)-এর প্রধান কিরিল দিমিত্রিয়েভ জানান, ভ্যাকসিনটির তৃতীয় পর্যায়ের পরীক্ষায় কয়েক হাজার মানুষের দেহে তা পরীক্ষা করা হবে। অগস্টেই এই পরীক্ষা শুরু হতে পারে।
দিমিত্রিয়েভ আরও বলেন, আশা করা হচ্ছে যে ফলাফল অনুসারে রাশিয়ায় আগস্টে তা অনুমোদিত হতে পারে এবং অন্য দেশগুলোতে সেপ্টেম্বরে। ফলে তা বিশ্বের মধ্যে প্রথম অনুমোদিত ভ্যাকসিন হতে পারে।






এদিকে, অক্সফোর্ডের গবেষণা ঘিরেও তৈরি হয়েছে আশা।  অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যে ভ্যাক্সিনের ট্রায়াল চলছে, তা করোনা  ভাইরাসের বিরুদ্ধে দ্বিগুণ সুরক্ষা দিতে সক্ষম। রিপোর্ট আরও বলছে যে, তৃতীয় পর্যায়ের ভ্যাক্সিনের ট্রায়াল প্রায় শেষের পথে। এটি অ্যান্টিবডি ও টি সেল দুটিই উৎপন্ন করতে সক্ষম।  প্রথম পর্যায়ের ভ্যাক্সিন ট্রায়ালেই এই প্রমাণ মিলেছে। রক্তের নমুনায় দেখা গিয়েছে, অ্যান্টিবডি ও ভাইরাস খতমকারী টি সেল দুটোই আছে।





‘অক্সফোর্ড ইউনিভার্সিটি’ই সবার আগে হিউম্যান ট্রায়াল শুরু করে। তাই সেদিকেই তাকিয়ে বসে আছে গোটা বিশ্ব। আর সেখান থেকে খুব তাড়াতাড়ি কিছু একটা খবর আসতে চলেছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবারই কোনও ইতিবাচক রেজাল্ট আসতে পারে বলে জানা গিয়েছে। আইটিভি-র পলিটিক্যাল এডিটর রবার্ট পেস্টন এমনটাই জানিয়েছেন।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.