বাংলাদেশো একদিনে আরও ৩০৩৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫১ - The News Lion

বাংলাদেশো একদিনে আরও ৩০৩৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫১




ঢাকা প্রতিনিধি : বাংলাদেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫১ জনের প্রাণ কেড়ে নিয়েছে এ ভাইরাস। ফলে করোনায় মোট মারা গেলেন দুই হাজার ৫৪৭ জন।






২৪ ঘণ্টায় আরও তিন হাজার ৩৪ জনের মধ্যে প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ ৯৯ হাজার ৩৫৭ জনে।







আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.