এবার চালক ছাড়াই চলবে মেট্রো - The News Lion

এবার চালক ছাড়াই চলবে মেট্রো



এবার চালক ছাড়াই চলবে মেট্রো। গত সোমবার পাঁচ নম্বর সেক্টর থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে সফল ভাবে মেট্রো চালানো গিয়েছে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।  ইস্ট-ওয়েস্ট মেট্রো সূত্রে খবর, মানুষের হস্তক্ষেপ থাকবে না তাই এই প্রযুক্তিতে ট্রেন চালালে দুর্ঘটনার সম্ভাবনা একেবারেই নেই বললে চলে৷  চালকের চালানো থেকেও স্বয়ংক্রিয় মেট্রোতে যাত্রীদের ভোগান্তি কম হবে।ওই ব্যবস্থা পুরো মেট্রো পথে চালু হলে দেড় মিনিট অন্তর মেট্রো চালানো সম্ভব হবে। ফলে যাত্রীদের সময়ও বাঁচবে।


প্রসঙ্গত, কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম বা সিবিটিসি নির্ভর এই প্রযুক্তিতে রেল লাইন ও অন্য ট্রেনের সঙ্গে যোগাযোগ রেখে চলে প্রতিটি ট্রেন। ফলে আগের ট্রেন কত দূরে রয়েছে বা প্ল্যাটফর্ম কত দূরে সব তথ্য থাকে ট্রেনের কম্পিউটারের কাছে। সেই অনুসারে নিজেই ট্রেন চালায় কম্পিউটার।  মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, অটোমেটিক ট্রেন অপারেশন বা স্বয়ংক্রিয় উপায়ে ট্রেন নিয়ন্ত্রণের ব্যবস্থা চালু করতে যে যন্ত্র প্রয়োজন, তা বেঙ্গালুরুর বিইএমএল-এর সরবরাহ করা রেকে আগে থেকেই ছিল। তবে লকডাউনের মধ্যে ওই ব্যবস্থা কার্যকর করার জন্য প্রয়োজনীয় সিগন্যালিং পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। ১৬ জুলাই থেকে শুরু হয়েছে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রেন চালানোর মহড়া। মেট্রোর কর্তারা জানিয়েছেন, সিবিটিসি-র পরীক্ষা নিরীক্ষা খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে। সেকারণে ধাপে ধাপে চলছে পরীক্ষা।


তবে এই প্রযুক্তিতে যদিও স্বয়ংক্রিয়ভাবে ট্রেন চলবে কিন্তু একজন চালক ট্রেনের মধ্যে থাকবেন৷ যিনি ট্রেন ঠিকঠাক চলছে কি না এবং সেই সংক্রান্ত সঠিক নজরদারি চালাবেন পাশাপাশি কোথাও গোলযোগ দেখলে হস্তক্ষেপ করবেন৷


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.