দেশের প্রকৃত করোনা আক্রান্তের সংখ্যা প্রকাশ করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক
দেশে রোজই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ভয়াবহ হচ্ছে পরিস্থিথিতি। নতুন করে শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৩৪ হাজার ৯৫৬ জন। যার জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ১০ লক্ষের গণ্ডি। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ লক্ষ ৩ হাজার ৮৩২। শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬৮৭ জনের। ফলে দেশে মোট মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ হাজার ৬০২। দেশে বর্তমানে অ্যাক্টিভ কেস রয়েছে ৩ লক্ষ ৪২ হাজার ৪৭৩ টি। সুস্থ হয়ে উঠেছেন মোট ৬ লক্ষ ৩৫ হাজার ৭৫৭ জন। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে এ তথ্য মিলেছে।
তবে কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী দেশে প্রকৃত করোনা আক্রান্তের সংখ্যা ৩.৪২ লক্ষ। অর্থাৎ দেশে এখন ৩,৪২, ৭৫৬ জন করোনা আক্রান্ত রয়েছেন বলে দাবি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। হিসেব বলছে ৬.৩৫ লক্ষেরও বেশি মানুষ করোনা থেকে সেরে উঠেছেন। শতাংশের হিসেবে যা ৬৩.৩৩ শতাংশ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ হিসেবে যা খুবই কম বলে জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
প্রতি দশ লক্ষে ভারতে আক্রান্তের গড় ৭২৭.৪ জন বলে দাবি স্বাস্থ্যমন্ত্রকের। বিশ্বের আক্রান্তের নিরিখে ভারতের আক্রান্তের হার ৪ থেকে ৮ গুণ কম বলেও জানা গিয়েছে। কিছু ইউরোপীয় দেশের তুলনায় ভারতে মৃত্যুর হার প্রতি দশ লক্ষে ১৮.৬ জন। যা বিশ্বের কম মৃত্যুর হার সূচক দেশগুলির মধ্যে অন্যতম। স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে কনটেনমেন্ট জোনের সংখ্যা বৃদ্ধি, ক্রমবর্ধমান ও সঠিক সময়ে করোনা পরীক্ষা ও কড়া প্রশাসনিক পদক্ষেপের জন্য ভারত এই অবস্থানে রয়েছে।
মৃদু ও অ্যাসিম্পোট্যোমেটিকদের জন্য হোম আইসোলেশনের ব্যবস্থা করাও সঠিক পদক্ষেপ বলে মনে করছে স্বাস্থ্যমন্ত্রক। শুক্রবার জানানো হয়েছে দেশে ১.৯৪ শতাংশেরও কম করোনা রোগি আইসিইউতে রয়েছে। এছাড়াও ভেন্টিলেটরে রয়েছে ০.৩৫ শতাংশ রোগি, অক্সিজেন সাপোর্টে রয়েছে ২.৮১ শতাংশ রোগি। ৩১০৭টি কোভিড হেলথ কেয়ার সেন্টার রয়েছে গোটা দেশে। ১০,৩৮২টি কোভিড কেয়ার সেন্টার রয়েছে। এদিকে,
Post a Comment