উচ্চমাধ্যমিকে ৮০ শতাংশের উপরে নম্বর পেয়ে পাশ করেছেন 'রানি মা'
এ বছর উচ্চমাধ্যমিক দিয়েছিলেন 'রানি রাসমণি' দিতিপ্রিয়া রায়। পাঠভবনের ছাত্রী তিনি। বিভিন্ন সময় শুটিংয়ের ফাঁকে বই হাতে দেখা মেলে তাঁর। পড়াশোনায় সে বেশ ভাল। পরীক্ষার রেজাল্টেও মিলল তার প্রতিফলন।
৮০ শতাংশের উপরে নম্বর পেয়ে পাশ করেছেন 'রানি মা'। শুক্রবার দিতিপ্রিয়ার যখন রেজাল্ট বের হয়, সে সময় শুটিং ফ্লোরেই ছিলেন অভিনেত্রী। সেখানেই সুখবরটা পান।
৮২ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছেন তিনি। গ্রেডেশনে A+। ইংরেজি, এডুকেশন-সহ তিনটি বিষয়ে লেটার মার্কসও রয়েছে। সূত্রের খবর, এখন দিতিপ্রিয়া ইংরেজি নিয়ে পড়তে চান। তবে কোন কলেজ পড়বেন এখনও তা ঠিক করেননি। এবার ভাববেন।
Post a Comment