আজ অমরনাথ দর্শনে যাবেন রাজনাথ সিং - The News Lion

আজ অমরনাথ দর্শনে যাবেন রাজনাথ সিং




সূত্রের খবর মঙ্গলবারের বৈঠকে ফিঙ্গার এলাকা থেকে সরতে রাজি হয়নি চিনা বাহিনী। আর এই চাপা উত্তেজক পরিস্থিতির মধ্যেই লাদাখে যান রাজনাথ সিং। সেখানে গিয়ে তিনি  ভারতীয় বাহিনীর সঙ্গে সাক্ষাত করেন। 



শুক্রবারের এই সাক্ষাতের পর আজ অমরনাথ দর্শনে যাবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আজ তাঁর শ্রীনগর সফরও রয়েছে।  এই বিশেষ সময়ে রাজনাথ সিং-এর লাদাখ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।


 অন্যদিকে সেনা সূত্রে খবর, অমরনাথ যাত্রায় হামলা চালাতে পারে জঙ্গিরা। শুক্রবার একথা জানালেন এক সেনা অফিসার। তবে একইসঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, এই তীর্থযাত্রা যাতে অব্যাহত থাকে তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা রয়েছে।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.