লকডাউন কার্যকর করতে মুর্শিদাবাদ জেলা জুড়ে ধরপাকড় - The News Lion

লকডাউন কার্যকর করতে মুর্শিদাবাদ জেলা জুড়ে ধরপাকড়





পূর্ব ঘোষিত নির্দেশিকা অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকেই মুর্শিদাবাদ জেলার উত্তর থেকে দক্ষিণ সর্বত্র লকডাউন কার্যকরে বদ্ধপরিকর পুলিশ প্রশাসন।সেইমতো অকারণে বাড়ির বাইরে কেউ মাস্ক ছাড়া বাড়ির বাইরে বেরোলে,  কিংবা আইন অমান্য করার অপরাধে জেলার বিভিন্ন প্রান্তে একাধিক জনকে জরিমানা ও আটক করা হয়।




যার মধ্যে রঘুনাথগঞ্জ এলাকায় মাস্ক না পরার জন্য ১৮-৫০ বছর পর্যন্ত বয়সিদের গ্রেপ্তার করা হলেও তার বেশি বয়স হলে কেস দিয়ে ছেড়ে দেওয়া হয়। নবগ্রাম থানার পুলিস প্রায় ২০জনকে আটক করে করে, ৪০ জনের বিরুদ্ধে কেস দিয়েছে।






 রানিতলা থানার পুলিস ২৫ জনকে, জিয়াগঞ্জ থানার পুলিস ২০ জনকে, ভগবানগোলা থানার পুলিস ২২ জনকে আটক করে। মুর্শিদাবাদ থানাও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।






 জেলার এক উচ্চ পুলিশ আধিকারিক বলেন, করোনা সতর্কতায় লকডাউন পালনের আগে বহুবার সতর্ক করা হয়েছে, তাও অকারণে অনেকেই মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্বের বিধি পালন না করে এদিন রাস্তায় বের হচ্ছেন। সেই মতো কঠোর ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.