এবারের পুজোর গাইডলাইন
১) পুজো মণ্ডপ ও প্রতিমার উচ্চতা খুব বেশী করা যাবে না।
২) দর্শনার্থীদের জন্য যদি পুজো কমিটি মণ্ডপের বাইরে থেকেই প্রতিমা দর্শনের সুযোগ করে থাকে তবে ভালো।
৩) মণ্ডপের ভেতরে থাকবে না বেশী জাঁকজমক। যতটা সম্ভব সাধারণ হবে মণ্ডপের ভেতরের কাজ।
৪) সমস্ত দর্শনার্থীদের মুখে বাধ্যতামূলক ভাবে থাকবে মাস্ক। তাদের হাত স্যানিটাইজ করতে হবে।
৫) মণ্ডপের মূল প্রবেশদ্বারে বাধ্যতামূলক ভাবে থাকবে থার্মাল গান। কারোর গায়ে জ্বর থাকলে মণ্ডপে ঢুকতে পারবেন না।
৬) একবারে ২৫ জনের বেশি দর্শনার্থীদের মণ্ডপ ঢুকতে পারবেন না।
৭) দর্শনার্থীদের জন্য প্রস্তাব রাখা হয়েছে শুধু রাতের বদলে সারাদিন ধরে ঠাকুর দেখার।
৮) রাতে ঠাকুর দেখার মূল আকর্ষণ আলোর আধিক্য। সেই কারণে রাতে ভিড় কমাতে আলোর চাকচিক্য কমানোর প্রস্তাব।
৯) পুজো চলাকালীন প্রত্যেকদিন মণ্ডপ ও প্রতিমা স্যানিটাইজ করতে হবে।
১০) পুজো মণ্ডপের বাইরের স্টলগুলির মধ্যে ৩ থেকে ৪ ফুট দূরত্ব রাখতে হবে।
১১) মণ্ডপের বাইরে খাবারের স্টলে রেডিমেড খাবারের উপর জোর দিতে হবে। স্টলে বসে খাওয়ার ব্যবস্থা রাখা চলবে না।
১২) ঠাকুরের প্রসাদে কাটা ফলের পরিবর্তে গোটা ফল রাখতে হবে।
১৩) পুষ্পাঞ্জলি, সন্ধিপুজো থেকে আরতি সব ক্ষেত্রেই শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।
১৪) মণ্ডপশিল্পী থেকে কর্মীদের স্বাস্থ্যের দায়িত্ব নিতে হবে পুজো কমিটিকে।
১৫) পুজো কমিটিগুলিকে দায়িত্ব নিয়ে এলাকা স্যানিটাইজ করতে হবে।
Post a Comment