আজ থেকে ২৫ জুলাই অবধি আকাশে দেখা যাবে একই সঙ্গে ৫ টি গ্রহ
বিজ্ঞানীরা শনিবার জানিয়েছিলেন যে, রবিবার থেকে আকাশে এমন এক অদ্ভুত দৃশ্য দেখা যাবে যা অনেকেই ভাবতে পারছেন না। আকাশে ৪০ মিনিট এই আশ্চর্যজনক দৃশ্য দেখা যাবে। এই সময় আকাশে বুধ, শুক্র, বৃহস্পতি, শনি এবং চাঁদ একসাথে দেখতে পাওয়ার কথা জানিয়েছিলেন বিজ্ঞানীরা।
রবিবার সূর্য ওঠার আগে এই দৃশ্য দেখা যাবে বলে জানিয়েছিলেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা বলেছিলেন, যদি সূর্যোদয়ের আগে কেউ আকাহে তাকায় তবে একসঙ্গে পাঁচটি উজ্জ্বল জ্যোতিষ্ক দেখা যাবে। যার মধ্যে আসলে একটি পৃথিবীরই উপগ্রহ চাঁদ।
জ্যোতির্বিদ জেফ্রি হান্টে জানিয়েছিলেন, রবিবার ভোরে উত্তর-পূর্বে জ্বলজ্বল করতে দেখা যাবে শুক্রকে। দক্ষিণে জ্বলজ্বল করবে মঙ্গলগ্রহে। বৃহস্পতি এবং শনি এই সময়ে দক্ষিণ-পশ্চিম দিকে থাকবে। এমনকি বুধের থাকার কথাও বলা হয়েছে। অবশ্য একই সঙ্গে জানানো হয়েছে টেলিস্কোপ ছাড়াই বুধকে দেখা কিছুটা কঠিন। যারা মিস করে গেছেন, তাঁদের অবশ্য নিরাশ হওয়ার কোনও কারণ নেই। শুধু একদিন নয়, আগামী ২৫ জুলাই অবধি এ দৃশ্য দেখা যাবে ।
Post a Comment